চাকরির বাজারে প্রতারক চেনার উপায়

চাকরি দেওয়ার নামে প্রতারণা এখন অনেকটাই সাধারণ হয়ে গেছে। বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণ বেকার ছেলেমেয়ে থাকার সুযোগ নিয়ে প্রতারকরা খুব সহজেই চাকরিপ্রার্থীদের সাথে প্রতারণা করে আসছে। আপনি যদি চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই।
আজকের আর্টিকেল এর মাধ্যমে এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলো সাধারণত প্রতারকরা করে থাকে। প্রতারকদের মাঝে নিচের গুনগুলো বেশি দেখা যায় তাই, এই গুণগুলো যার ভেতরে দেখতে পাবেন তার থেকে সাবধান থাকাই ভালো‌।

১। পোস্টে কোন ডিটেইলস থাকবে না

❌প্রতারকেরা যখন চাকরির পোস্ট করে তখন পোস্টের ভেতর চাকরি সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য থাকে না। বিস্তারিত জানতে চাইলে ইনবক্সে ডাকে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলে।

✅যারা সত্যিই চাকরি দিতে চাই তাঁরা বিস্তারিত তথ্য দিয়েই পোস্ট করে।

২। অতিরিক্ত বেশি বেতনের প্রতিশ্রুতি

❌প্রতারকরা বেশিরভাগ সময় কোন অভিজ্ঞতা ছাড়া প্রথমেই অতিরিক্ত বেতনের অফার করে।

✅ আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সহ আপনার অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে বিবেচনা করবেন প্রথম অবস্থায় আপনার আপনার বেতন কতটাকা হতে পারে।

৩। বড় কম্পানিতে কাজের অফার

❌ Samsung, Vivo, Bata, RFL সহ দেশের অন্যান্য বড় বড় কোম্পানি বা NGO তে চাকরির অফার করলে ভেবে নিবেন সে প্রতারক।

✅ বড় বড় কোম্পানিগুলো  তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজে সার্কুলারের দিয়ে নির্দিষ্ঠ ভাইবার মাধ্যমে লোক নিয়োগ দিয়ে থাকে। কোন থার্ড পার্টি ব্যক্তিকে দায়িত্ব দেয় না।

৪। অনলাইনে বিভিন্ন কাজের অফার

❌ দুই থেকে তিন ঘন্টা অনলাইনে কাজ করে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম । ❌ ১টি ফরম পূরণ ১৫০ টাকা, ১০টি ফরম পূরণ ১৫০০ টাকা। 
এই ধরনের অফার দিলে ভেবে নিবেন এটা সম্পূর্ণ ভুয়া অফার।

✅ অনলাইনের মাধ্যমে সহজে ইনকাম করার কোন শর্টকাট রাস্তা নেই। প্রয়োজনীয় স্কিল শিখে, সময় ব্যয় করে তবেই অনলাইন থেকে ইনকাম করা সম্ভব।

৫। অফিসের ঠিকানা দিবে না

❌ প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন জেলা থেকে কাজ করতে চান এরপর তাদের হেড অফিসের ঠিকানা হিসেবে এমন এক জায়গার নাম বলবে যেখানে আপনার দ্বারা দেখা করতে যাওয়া সম্ভব না।

৬। অফিসে না গিয়েই চাকরির অফার

❌ আপনার সাথে কোন প্রকার সাক্ষাৎকার ছাড়া অফিসে না গিয়ে whatsapp/imo এর মাধ্যমে চাকরি কনফার্ম করতে পারবেন বলে লোভ দেখাবে।

✅ সত্যিকারে যারা চাকরি দিতে চায় তারা প্রথমেই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে দিবে।

৭। Whatsapp / imo কে বেশী গুরুত্ব দিবে

বর্তমানে হোয়াটসঅ্যাপ বা ইমুর মাধ্যমে অনেকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংক, ফেসবুক, সহ অন্যান্য বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। তাই হোয়াটসঅ্যাপে কোন লিংক বা ছবির উপরে ক্লিক করার সময় সাবধানতা অবলম্বন করুন।

৮। তারাহুরা করে সিদ্ধান্ত নিতে বলবে

❌ আজই শেষ দিন, জরুরী ভিত্তিতে লোক দরকার, এমন একজনকে দরকার যারা আজ থেকে কাজ করতে পারবে। এই ধরনের আরো বিভিন্ন তাড়াহুড়া দেখিয়ে জয়েন করতে বললে সাবধান থাকুন।

✅ যাদের অফিসে বা প্রতিষ্ঠানে লোক প্রয়োজন হয় তারা তারাহুড়া না করে কিছুদিন সময় নিয়ে যোগ্যপ্রার্থীকে নিয়োগ দিয়ে থাকে।

৯। কোন অফিসিয়াল ওয়েবসাইট থাকবে না।

❌ প্রতারকরা কখনোই তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখাতে পারবে না। 

✅ ওয়েবসাইট থাকলে অবশ্যই তার কথার সাথে ওয়েবসাইটের কতটুকু মিল রয়েছে এবং এই ওয়েবসাইটের মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে হচ্ছে কিনা সেটি লক্ষ্য রাখুন।

১০। বিকাশে/নগদে অগ্রিম টাকা চাইবে

❌ রেজিস্ট্রেশন ফি, এন্ট্রি ফি, ট্রেনিং ফি, প্রসেসিং ফি সহ অন্য যেকোনো অজুহাতে বিকাশ/নগদের মাধ্যমে টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক।

✅ চাকরির ক্ষেত্রে অনেক সময় জামানত রাখতে হয় তবে সেটি অফিসে গিয়ে (প্রমাণ হিসেবে ভাউচার নিয়ে) টাকা জমা দিতে হয়। বিকাশ/নগদের মাধ্যমে বা ভাউচার না নিয়ে টাকা দেওয়া যাবে।

পরামর্শ ও শেষ কথা

আজকের আর্টিকেলটি পড়ার পর আশা করি এখন থেকে আর চাকরির বাজারে প্রতারণার শিকার হতে হবে না। এরপরেও প্রতারকরা নতুন নতুন ফাঁদ তৈরি করে প্রতারণা করতে পারে তাই সবাই চাকরি খোঁজের ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করুন।

চাকরির ক্ষেত্রে কাউকে সন্দেহ হইলে অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিন। প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা চাকরির ক্ষেত্রে কোন সহায়তা না দিতে পারলেও চাকরি দাতা প্রতারক কিনা সেই বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারব বলে আশাবাদী।

সবশেষে পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা বলি প্রিয় পাঠকবৃন্দ শেষ পাতার আজকের এই আর্টিকেলটি এখানেই শেষ করছি। আর্টিকেলের মধ্যে কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একই সাথে কমেন্টে ভুলগুলো ধরিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কোনো কমেন্ট করা হয় নি
কমেন্ট করতে ক্লিক করুন

শেষ পাতার কমেন্ট পলিসি মেনে কমেন্ট করুন।

comment url